শর্ত ও নীতিমালা (Terms & Conditions)
অন্তর্জাল ভিসিএস (Antarjal VCS) ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিচের শর্তাবলি মনোযোগ সহকারে পড়ুন। সাইটে নিবন্ধন করা মানেই আপনি এই শর্তগুলোর সাথে একমত পোষণ করছেন।
১. অ্যাকাউন্টের নিরাপত্তা
আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও অন্যান্য গোপনীয় তথ্যের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আপনার। অ্যাকাউন্টের যেকোনো অননুমোদিত ব্যবহারের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। First Name ও Last Name নিবন্ধনের পর পরিবর্তন করা যাবে না।
২. তথ্য সংগ্রহ ও ব্যবহার
নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরটি আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং যোগাযোগের জন্য ব্যবহৃত হবে। আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে শেয়ার করি না।
৩. আচরণবিধি
সিস্টেম ব্যবহার করার সময় কোনো অশালীন ভাষা, স্প্যামিং বা বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকুন। এই নিয়ম ভঙ্গ করলে কর্তৃপক্ষ যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই অ্যাকাউন্ট ব্লক করার অধিকার রাখে।